শাল্লায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


sylnews24 প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন / ০
শাল্লায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লায় ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি ও সরাসরি উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। তবে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরী চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক মো. ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সহকারী পুলিশ সুপার হুমায়ুন আহমেদ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ও আব্দুল করিমসহ স্থানীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কৃষক।

বক্তারা জানান, এই কার্ডের মাধ্যমে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই প্রকৃত কৃষকেরা সরাসরি সরকারি সুযোগ-সুবিধা পাবেন। অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।