সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


sylnews24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ১:০৬ অপরাহ্ন /
সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজেস্ব প্রতিবেদক : সদর উপজেলার সোনাতলাস্থ সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহখুরুম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কমর উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা ক্বারী নুরুল হক, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, প্রভাষক শরীফ উদ্দিন প্রমুখ।

সিনিয়র শিক্ষক ফয়সল আহমদ বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বাবুল।

এ সময় মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল করিম, প্রভাষক মাওলানা আব্দুর রাজ্জাক, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, জালাল উদ্দিন, মাওলানা এবিএম আব্দুল গাফফার, সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম, জয়নুল আবেদিন, মাওলানা সাইফুল ইসলাম, ইবতেদায়ী প্রধান মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুশ শাকুর ও ক্বারী সামছুল ইসলামসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র সংসদের পক্ষ থেকে অতিথিদের মাধ্যমে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থী জামিল হোসেন মুরছালিনকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধকে শিক্ষাজীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাওলানা মো. শফিকুর রহমান দেশ, জাতি, মাদ্রাসা এবং কৃতি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।