
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান আসামি রাকিব মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কার্তিকপুর গ্রামের সায়েদ মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল স্কুল থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করে রাতভর ধর্ষণ করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আদালতের নির্দেশে শাল্লা থানায় মামলা দায়ের করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য দুই আসামি আজিজুর ও মারুফকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :