
নিজেস্ব প্রতিবেদক : মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সামাজিক ও সেবামূলক সংগঠন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানবসেবায় অবদান রাখায় প্রবাসী গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
একই অনুষ্ঠানে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকেও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
গতকাল ১৮ নভেম্বর ২০২৬ ইংরেজি (বুধবার) সিলেটের মদিনা মার্কেটস্থ চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট ইয়াং স্টারের সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য ইয়াং স্টারের সিনিয়র সহ-সভাপতি সুজাত মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজাদুর রহমান।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত (UAE) প্রবাসী, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-আমিন মাহবুব।
এছাড়া পর্তুগাল প্রবাসী ও সংগঠনের সাবেক প্রতিষ্ঠাকালীন সহ-প্রচার সম্পাদক বেলাল আহমদ এবং বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কোষাধ্যক্ষ সৈয়দ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা আশরাফুল আলম ফাহাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈমুখী ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব আফজল হোসেন ফুলমিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পাভেল চৌধুরী।
সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ ইমন, যুগ্ম সম্পাদক ও জাতীয় যুব পদকপ্রাপ্ত সংগঠক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ দিপু এবং যুববিষয়ক সম্পাদক শাহ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউছার আহমদ, দপ্তর সম্পাদক মনির আহমদ এবং সদস্য আব্দুর রহমান, আবির, মোরশেদ চৌধুরী, ইফতি, সোহাগ ভূঁইয়া, কাহার আহমদ, কৃষ্ণ শর্মা ও সাব্বির আহমদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় আমন্ত্রিত অতিথি, প্রবাসী ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধিত অতিথিদের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা মানবকল্যাণে সামাজিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসী গুণীজনদের অভিজ্ঞতা ও আর্থিক সহযোগিতাকে মানবকল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :