
২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সিলেট সদর উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন ফয়সল আহমদ (বাবুল)। তিনি সিলেট সদর উপজেলার সোনাতলাস্থ প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
তিনি আইসিটির কার্যকর প্রয়োগে দক্ষ একজন শিক্ষক। ডিজিটাল কনটেন্ট নির্মাণ, মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার, অনলাইন শিক্ষাসামগ্রীর প্রয়োগ এবং ICT-নির্ভর পাঠদান পরিচালনায় তিনি দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তির সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও শেখার আগ্রহ বৃদ্ধিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাস, সহ-পাঠ্যক্রমিক ও শিক্ষামূলক কার্যক্রম নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছেন।
স্নাতকোত্তর পর্যায়ে এমপিএইচ, এমডিএস ও এমএড ডিগ্রিধারী হিসেবে তাঁর বিষয়ভিত্তিক জ্ঞান ও পেশাগত দক্ষতার পাশাপাশি শিক্ষক-প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান ও পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ তিনি সিলেট সদর উপজেলা ও জেলা পর্যায়ে এবং ২০২৬-এ সিলেট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করে থাকেন। সামাজিক অঙ্গনে তিনি ফয়সল বাবুল নামে সুপরিচিত। তিনি একজন মননশীল লেখক ও কবি। তার লেখা প্রায় অর্ধ শতাধিক প্রবন্ধ দৈনিক সিলেটের ডাকসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনয়নের রাউলী গ্রামের কৃতিসন্তান।
আপনার মতামত লিখুন :