শাল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন


sylnews24 প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৫:২১ অপরাহ্ন /
শাল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২০ মে (বুধবার) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শাল্লা ইউনিটের আয়োজনে এই সপ্তাহের সূচনা হয়। গতি, সেবা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে জানমালের নিরাপত্তা রক্ষায় ফায়ার সার্ভিসের কর্মীদের আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এ সপ্তাহটি শুরু হলো।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।

​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ডের মতো জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের ভূমিকা অপরিসীম। শাল্লার মতো হাওরবেষ্টিত দুর্গম অঞ্চলে যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীদের সদা তৎপর থাকার আহ্বান জানান তিনি। একই সাথে সাধারণ জনগণকে সচেতন করার ওপরও জোর দেন অতিথিরা।

​অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ, পুলিশ, সাংবাদিক, শাল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শিত হয়।