মেক্সিকোর সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সাথে ‘আমরা ৮৩ গলি পরিবার’র সৌজন্য সাক্ষাৎ


sylnews24 প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন /
মেক্সিকোর সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সাথে ‘আমরা ৮৩ গলি পরিবার’র সৌজন্য সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক : মেক্সিকোর সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের নূরানী বনকলাপাড়া ৮৩ গলির নবগঠিত কমিটি ‘আমরা ৮৩ গলি পরিবার’ এর নেতৃবৃন্দ।

আজ ১৫ আগষ্ট (শনিবার) দুপুরে সাক্ষাতকালে ‘আমরা ৮৩ গলি পরিবার’ এর নেতৃবৃন্দ পাড়ার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ৮৩ গলিতে উপদেশমূলক দেয়াল রাইটিং, বাসার নাম্বারসহ গলির ম্যাপ তৈরি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ইত্যাদি কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

মুশফিকুল ফজল আনসারী বলেন, যেহেতু এই পাড়ায় আমার বাসা, তাই নবগঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা জানাই। ৮৩ গলির উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক সেটা আমি চাই। গলির একটি ম্যাপ তৈরি করা হলে বাসা খুঁজে পেতে সহজ হবে। এটা একটা ভালো উদ্যোগ। পাড়ার উন্নয়নে আমার কোনো প্রয়োজন হলে আমাকে সবসময় সাথে পাবেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ‘আমরা ৮৩ গলি পরিবার’এর উপদেষ্টা মোঃ ফজলুল হক, সভাপতি আতিকুল হক, সহ-সভাপতি আলম খান মুক্তা, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান রফি, সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হানিফা হানিফ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ এমাদ উদ্দিন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, নির্বাহী সদস্য আজিজুর রহমান লিটন, নির্বাহী সদস্য আল আমিন, নির্বাহী সদস্য আমির হাসান।