
নিজেস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের নূরানী ৮৩ গলির “আমরা ৮৩ গলি পরিবার” এর উদ্যোগে ৮৩ গলির মুখ থেকে শেষপ্রান্ত পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
আজ ২ আগষ্ট (রবিবার) বিকাল ৪ ঘটিকার সময় সংগঠনের সহ-সভাপতি আলম খান মুক্তার সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল গফুর বেলালের সঞ্চালনায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল গফুর বেলাল, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সাধারন সম্পাদক অলিউর রহমান রফি, সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ সহ অন্যান্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মেক্সিকোর সাবেক রাষ্ট্রদূত এবং আমরা ৮৩ গলি পরিবার এর প্রধান উপদেষ্টা মুশফিকুল ফজল আনসারীর ঐকান্তিক প্রচেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের বাস্তবায়নে আমরা একটা সুন্দর রাস্তা পেয়েছি। এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের।

তিনি বলেন, আমরা উপদেশমূলক বাণী দিয়ে দেয়াল লিখন, গলির রাস্তার ম্যাপ সহ নানা রকম দৃশ্যমান কাজের উদ্যোগ নিয়েছি। পাড়ার পরিবেশ সুন্দর রাখার জন্য সংগঠনের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।
উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলম খান মুক্তা, সহ-সভাপতি আব্দুল গফুর বেলাল, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ সম্পাদক অলিউর রহমান রফি, সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আবু হানিফা হানিফ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সহ প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, নির্বাহী সদস্য আল আমিন, শাহ আলম, শুভ সহ আরো অনেকেই।
আপনার মতামত লিখুন :