
হাবিবুর রহমান হাবিব,স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের নিজগাও বাজারে ২২ আগস্ট শুক্রবার সুনামগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলছেন বিএনপি পরিবার কে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে, কোন গ্ৰুপিং নয়, আমরা সবাই বিএনপির কর্মী, সবাই এক হয়ে এবার দিরাই শাল্লায়, ধানের শীষ কে বিজয়ী করতে হবে।
দীর্ঘ দিনের নানাবিধ দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত দিরাই শাল্লার উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ কে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত কে শক্তিশালী করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই।
আটগাও ইউনিয়ন বিএনপির আয়োজনে নিজগাও বাজারে আটগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- সিলেট কোর্টের এপিপি মির্জা ইসলাম , দিরাই পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাহিদ মিয়া,
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান, শাল্লা উপজেলা যুবদল নেতা রউফ মিয়া, সাবেক ছাত্রনেতা এইচএম এরশাদ । এছাড়া সমাবেশে বিএনপি পরিবারের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :