
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিত্ব মোঃ ইছাক মিয়া আর নেই। গত ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, ভাই, বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো শাল্লা উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেট থেকে স্বজনরা মরহুমের মরদেহ শাল্লায় নিয়ে আসার পর শেষ গোসল সম্পন্ন করা হয়। এরপর বিকেল ৫টা ৩৫ মিনিটে শাল্লা উপজেলা সদরে অবস্থিত শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে উপজেলা সদরের পাঞ্জেগানা কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
আপনার মতামত লিখুন :