
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএএমএ)-এর সিলেট বিভাগীয় শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও মেম্বারশিপ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিএএমএ সিলেট বিভাগীয় শাখার সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুল এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম লায়েকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্য ও সিলেট শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম আলিম মাদরাসার সিনিয়র প্রভাষক জাহাঙ্গীর আলম বাবুল।

সম্মেলনে প্রধান অতিথি সর্বসম্মতিক্রমে ডা. ফয়সল আহমদ বাবুলকে সভাপতি এবং রেজাউল করিম লায়েককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পংকজ কুমার রায়, সহ-সভাপতি হাদিছ মিয়া আকন্দ ও বিধান রায়, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম ও বিকাশ রায়, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাবুল, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা. হাজেরা কুদ্দুছ স্বপ্না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ আহমদ, স্বাস্থ্য ও মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াছমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক নকুল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক রমজান আহমদ ফয়েজ, নির্বাহী সদস্য জ্যোতির্ময় চক্রবর্ত্তী ও নাঈমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেখ শাহেদুর রহমান, কৃষ্ণ দাস রায়, আব্দুল কাইয়ুম, চিন্ময় ভক্ত, বোরহান উদ্দিন, আব্দুল্লাহ আবিদ, ওমর ফারুক, ছাব্বির আহমদ, জাহেদুল বাবলু ও ইসমাইল শেখসহ অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সদস্যদের মাঝে মেম্বারশিপ সনদ বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :