শাল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত


sylnews24 প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন /
শাল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

​হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

​উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শিত হয়।

​দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘটে।