ছাতকের শিক্ষাবিদ মাস্টার তাজউদ্দীন আহমেদ আর নেই


sylnews24 প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন /
ছাতকের শিক্ষাবিদ মাস্টার তাজউদ্দীন আহমেদ আর নেই

নিজেস্ব প্রতিবেদক : ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের রাউলী পূর্বপাড়া নিবাসী প্রবীণ মুরব্বি ও শিক্ষাবিদ, মাস্টার তাজ উদ্দিন আহমেদ ২৭ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৫:৩০ মিনিটের সময় সিলেট নূরজাহান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

তিনি দীর্ঘদিন হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় বিভিন্ন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সাড়ে ৫ ঘটিকার সময় সিলেট নগরীর দরগা গেইটস্থ নুরজাহান হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি ছাতকের ঐতিহ্যবাহী মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বুরাইয়া কামিল মাদ্রাসা ও সিংচাপইড় সিনিয়র আলিম মাদ্রাসায় নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা করেছেন। নিজ গ্রামের সামাজিক সংগঠন অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও লিটল সার্ভ ক্লাবের প্রধান উপদেষ্টা হিশেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অবসর সময়ে তিনি বইপড়া ও লেখালেখি করতেন।
মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে ও এক স্ত্রীসহ, আত্নীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার সময় ২৮ মার্চ (শনিবার) বাদ আসর নামাজের পর ( ৫:২০) নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।